
খাগড়াছড়ির রামগড়-জালিয়াপাড়া সড়কে শ্যামলী পরিবহণের একটি নৈশকোচের মালামালের বক্সের খোলা দরজার আঘাতে শাহ আলম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
নিহত শাহ আলম খাগড়াছড়ি সদর উপজেলার শান্তিনগর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে বলে জানা গেছে। আহতরা হলেন জুনায়েত (২৫) ও রুবেল কর্মকার (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার রাত প্রায় ১২টার দিকে খাগড়াছড়ি থেকে ঢাকাগামী শান্তি পরিবহণের একটি নৈশবাস রামগড়-জালিয়াপাড়া সড়কের চাষীনগর এলাকায় পৌঁছালে গাড়িটির একটি চাকা ব্লাস্ট হয়। এ সময় বাসের যাত্রীরা গাড়ি থেকে নেমে সড়কের পাশে অবস্থান করছিলেন।
এদিকে ঢাকাগামী শ্যামলী পরিবহণের একটি এসি নৈশকোচ দ্রুতগতিতে ঘটনাস্থল অতিক্রম করার সময় বাসটির মালামালের বক্সের খোলা দরজার সঙ্গে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন যাত্রীর সংঘর্ষ হয়। এতে শাহ আলম গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও দুইজন।
স্থানীয়রা জানান, আঘাতে শাহ আলমের শরীরের অভ্যন্তরীণ অঙ্গ বেরিয়ে আসে এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজির আলম জানান, খবর পেয়ে নাকাপা পুলিশ ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, ঘটনায় জড়িত দুটি বাস জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...