
আল-আমিন মিয়া, নরসিংদী: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকার আইটির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। তারা আইটির মাধ্যমে অনেক কিছু করেছে, তবে জনগণের জন্য কিছুই সহজ করেনি।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে নরসিংদীর পলাশে তিন দিন ব্যাপী ভূমি সেবা মেলা উদ্বোধনে প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন। এসময় মঈন খান বলেন, বিগত ৪৫ বছরেও নিজের নামে তিনি নাম জারি করতে পারেন নি।
সেবার নামে শুধু মুখরোচক কথা বললেই হবে না, দেশের আইটি ব্যবস্থা সহজ করে প্রতিটি মানুষের সেবা নেওয়ার প্রক্রিয়াটিও সহজ হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, জনগনের ভূমি সেবা জটিলতা নিরসনে বর্তমান সরকার বদ্ধ পরিকর। সেই লক্ষে দেশব্যাপি এই ইলেক্ট্রিক সেবার মাধ্যমে ভূমি সেবা চালু করা হয়েছে।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ এর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাশরুর খান, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন,
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন ভূইয়া সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে ড. আব্দুল মঈন খান পলাশ বিএডিসি বাসস্ট্যান্ড চত্বরে পবিত্র ঈদউল আযহা উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফ এর চাল, শুকনো খাবার ও ঢেউটিন বিতরণ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী