
স্বাধীন বিচার বিভাগ বিএনপিসহ ফ্যাসিবাদ বিরোধী সব দলের চাহিদা ছিল জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও আইনজীবী শিশির মনির বলেছেন, কিন্তু সরকার সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে এ চাহিদার অপমৃত্যু ঘটিয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার প্রতিবাদে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, জুলাই সনদে স্বাধীন বিচার বিভাগ নিশ্চিতের কথা বলে সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করা জাতির সঙ্গে বিশ্বাস ভঙ্গের সামিল।
তিনি আরও বলেন, বিচারক এবং বিচারকাজকে নিয়ন্ত্রণের সূক্ষ্ম উদ্দেশ্যে সরকার এটি করেছে বলে মনে করে জামায়াত।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, ফ্যাসিবাদের নতুন খেলা খেলছে সরকার। বিচার বিভাগকে হস্তগত করতে বিগত সরকার যে উদাহরণ তৈরি করেছিল, বর্তমান সরকারও সেটির পুনরাবৃত্তি করছে৷
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...