
মোঃ আবু হানিফ, শেরপুর: শেরপুরে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে শেরপুর সদর উপজেলা এলএসডি গোডাউনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
শেরপুর সদর উপজেলা এলএসডি গোডাউনের এসএমও মো. সোহেল রানার সঞ্চালনায় এবং জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. নাজমুল হক ভূঁইয়া, সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, বিএনপি নেতা শফিউল আলম চান, কৃষক দল নেতা শফিকুল ইসলাম গোল্ডেন, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন ও শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, “আগামী পাঁচ বছরে শেরপুর জেলাকে একটি সমৃদ্ধ ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য কৃষকদের পাশে থেকে তাদের সকল সমস্যা সমাধানে কাজ করে যাবো।”
তিনি আরও বলেন, শেরপুরের বৃহত্তর চরাঞ্চলের কৃষকদের উৎপাদিত ধান, শাকসবজি ও বিভিন্ন কৃষিপণ্য সংরক্ষণের অভাবে যাতে নষ্ট না হয়, সেজন্য আধুনিক প্রযুক্তিনির্ভর একটি হিমাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি এলএসডি গোডাউনের ধারণক্ষমতা বৃদ্ধির বিষয়েও উচ্চপর্যায়ে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।
জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সরকার শেরপুর জেলা থেকে মোট ৭ হাজার ৭৪৩ মেট্রিক টন ধান, ২৫ হাজার ৬৯৬ মেট্রিক টন সেদ্ধ চাল এবং ২ হাজার ১০২ মেট্রিক টন সুগন্ধি আতপ চাল সংগ্রহ করবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা ধান-চাল সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী