
নরসিংদীর পলাশে অভিযান চালিয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) উপজেলার চরসিন্দুর থেকে ১০২ পিস ইয়াবা সহ তাদের গ্রেপ্তার করে পলাশ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, পলাশ নতুন বাজার গ্রামের আব্দুর রশীদের ছেলে মো: কামরুল ইসলাম (২৮), চরসিন্দুর গ্রামের মধ্যপাড়া এলাকার মৃত রিপন মিয়ার ছেলে মো: রফিকুল ইসলাম পাশা (২৩) ও একই গ্রামের দক্ষিণপাড়ার মৃত আবু সাঈদের ছেলে মো: শরীফুল ইসলাম (৩৫)।
পলাশ থানা সূত্র জানা যায় , আজ সকাল সাড়ে আটটায় গোপন সংবাদের ভিত্তিতে পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের চরসিন্দুর গ্রামের মধ্যপাড়া সড়কের উপর অভিযান পরিচালনা করে থানা পুলিশের একটি দল।
পরে পুলিশের উপস্থিতি টের কামরুল ইসলাম, রফিকুল ইসলাম পাশা ও শরীফুল ইসলাম নামে তিন মাদক ব্যবসায়ী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে পলিথিনে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পলাশ থানার এসআই মোহাম্মদ ইউসুফ আলী খান জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে চরসিন্দুরের বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।
১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে পলাশ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। আজই নরসিংদী কোর্টে সোপর্দ করা হয়েছে।
স্হানীয় অভিভাবকরা জানান, মাদকের থাবায় ধব্বংসের দিকে যাচ্ছে যুব সমাজ। ইয়াবা, গাঁজা সহ বিভিন্ন মাদক তরুনদের বিপদে ঠেলে দিচ্ছে।
বেড়েছে চুরি, ছিনতাই, ও ডাকাতি। শুধু অভিযান নয়, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...