কমলগঞ্জে বজ্রপাতে ১ জনের মৃত্যু

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ , ২২ মে ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 weeks আগে
ফাইল ছবি

আব্দুর রাজ্জাক রাজা, কমলগঞ্জ :মৌলভীবাজার জেলার কমলগঞ্জে রাবার বাগানে কাজ করতে গিয়ে স্বপন মুন্ডা বজ্রপাতে মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ মে) দুপুরে এ ঘটনা ঘটেছে।

পুলিশ সুত্রে জানা গেছে, কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চা বাগানের বেমারি টিলার বাসিন্দা স্বপন মুন্ডা শুক্রবার দুপুরে হামিদিয় রাবার বাগানে কাজ করছিলেন। এ সময় বৃষ্টি হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় রহিমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার বিষয়টি নিশ্চিত করেছন।