
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১০নং আলিমাবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ড চর মিঠুয়া গ্রামে গরু চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ মে ২০২৬) ভোর রাতের দিকে কৃষক ইয়াসিন সরদারের গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
ভুক্তভোগী কৃষক ইয়াসিন সরদার জানান, চুরি হওয়া গরুর মধ্যে দুটি গাই গরু ও একটি ছোট বাছুর ছিল। যার আনুমানিক মূল্য প্রায় দুই লক্ষ টাকা। তিনি গরুগুলোর দুধ ও আয়ের ওপর নির্ভর করেই সংসার চালাতেন। হঠাৎ গরু চুরির ঘটনায় এখন তিনি চরম বিপাকে পড়েছেন।
জানা গেছে, ইয়াসিন সরদার প্রায় ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ। তিনি বাড়িতে একাই থাকতেন। স্থানীয়দের ধারণা, এই সুযোগকে কাজে লাগিয়েই চোরচক্র গরুগুলো চুরি করে নিয়ে গেছে। এর আগে তার আরও কয়েকটি গরু ছিল, তবে স্ত্রী মারা যাওয়ার প্রায় এক বছর আগে সেগুলো বিক্রি করে দিয়েছিলেন তিনি।
শখের বসে ও সংসারের সহায়তা হিসেবে এই গরুগুলো পালন করতেন ইয়াসিন সরদার। কিন্তু বৃদ্ধ বয়সে শেষ সম্বল হারিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।
স্থানীয়রা বলছেন মানুষের চিন্তার কতটা অবক্ষয় হলে এত বছর বয়সী এক বৃদ্ধ লোকের গরু মানুষ চুরি করতে পারে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...