
লালপুরের বিলমাড়ীয়া পদ্মার চরে ফসলি জমিতে কাজ করার সময় বিষাক্ত সাপের কামড়ে নূর মোহাম্মদ ওরফে নূরা (৫৯) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। রোববার মোহরকয়া কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
গতকাল শনিবার (১৬ মে) সন্ধ্যা আনুমানিক সোয়া ৬টার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নূর মোহাম্মদ উপজেলার নাগশোষা গ্রামের মৃত আজিমুদ্দিন মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ মে দিনের বেলা নূর মোহাম্মদ উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের নওসারা সুলতানপুর চরে স্থানীয় বাসিন্দা মোঃ ফজলুর রহমানের জমিতে কৃষি কাজ করতে যান। জমিতে কাজ করার একপর্যায়ে একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়।
এ সময় তার চিৎকার শুনে আশেপাশের মাঠের লোকজন ছুটে আসেন এবং বিষয়টি তার পরিবারকে জানান। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল এবং হাসপাতাল পরিদর্শন করেছে। এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের...
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন...
কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির...
কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয়...
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা...
সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...