
নওগাঁর সাপাহারে মোটরসাইকেলে পেট্রোল সংগ্রহ করে জারকিনে মজুদ করার দায়ে মো. হাসান আলী (৪২) নামে এক বেসরকারি ব্যাংক কর্মকর্তাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদানের আদেশ দেওয়া হয়।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান পরিচালনার সময় এই দণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফরিদুল ইসলাম।
দণ্ডপ্রাপ্ত হাসান আলী পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলার কমলাবাটি গ্রামের বছির উদ্দীনের ছেলে। তিনি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত বলে জানা গেছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সোমবার বিকেলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফরিদুল ইসলাম উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে তদারকিমূলক অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালীন ‘সাপাহার ফিলিং স্টেশন’-এ দেখা যায়, ওই ব্যাংক কর্মকর্তা তার মোটরসাইকেলে পেট্রোল নিয়ে কৌশলে জারকিনে তেল ভরে মজুদ করছিলেন।
পুনরায় তিনি মোটরসাইকেলে তেল নেওয়ার চেষ্টা করলে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে নিয়ম বহির্ভূতভাবে তেল মজুদের অপরাধে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফরিদুল ইসলাম জানান, সরকারি নির্দেশনা অমান্য করে এবং ঝুঁকি নিয়ে অবৈধভাবে তেল মজুদ করার দায়ে তাকে এই সাজা প্রদান করা হয়েছে।
জনস্বার্থে এবং বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...