
খুলনার পাইকগাছায় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ঝুঁকি নিরসন কর্মপরিকল্পনা (ডিআরআর-আরআরএপি) প্রকল্পের আওতায় এক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
জাপান সরকারের অর্থায়নে বাস্তবায়িত এ প্রকল্পে কারিগরি সহায়তা দিচ্ছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সমন্বিত সহযোগিতায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। মাঠপর্যায়ে বাস্তবায়ন সহযোগী সংস্থা হিসেবে সুশীলন সার্বিক তদারকি ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে।
কর্মশালায় প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সাবেক উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, ডব্লিউএফপির খুলনা সাব-অফিস প্রধান আল মামুন আজাদ, প্রোগ্রাম অ্যাসোসিয়েট তাসনিম তাবাসসুম, সুশীলনের পরিচালক সচ্চিদানন্দ বিশ্বাস, উপ-পরিচালক মনিরুজ্জামান, প্রকল্প সমন্বয়কারী মো. ইমরান হোসেন, মিল কো-অর্ডিনেটর খালিদ মাহমুদ, জেলা সমন্বয়কারী স্নিগ্ধা ঘোষ, ইঞ্জিনিয়ার আয়ুব আলী, ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু, ভারপ্রাপ্ত চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডল এবং প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ঠিকাদার ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, অতীতে সনাতনী পদ্ধতিতে প্রকল্প বাস্তবায়নের ফলে কাজের মান নিয়ে প্রশ্ন উঠত। বর্তমানে আধুনিক যন্ত্রপাতির ব্যবহারে কাজের গুণগত মান বৃদ্ধি পেয়েছে এবং অবকাঠামো আরও টেকসই হয়েছে।
পাশাপাশি, সকল স্টেকহোল্ডারের সমন্বিত অংশগ্রহণে দুর্যোগপ্রবণ এলাকায় ঝুঁকি হ্রাসের পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগণের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
এসময়ে উপজেলার অন্যান্য ঝুঁকিপূর্ণ ইউনিয়নেও এ ধরনের কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
উল্লেখ্য, এ প্রকল্পের আওতায় উপজেলার সোলাদানা ও গড়ইখালী ইউনিয়নের বিভিন্ন সড়কের উন্নয়ন কাজ ইতোমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...