সরাইলে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ বালক- বালিকা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ , ২৭ এপ্রিল ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- কালের বিবর্তন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ বালক-বালিকা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার-২৭ এপ্রিল সকালে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফাইনাল খেলা অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মাঠজুড়ে প্রাণচাঞ্চল্য দেখা যায়।

শিশু শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিভা বিকাশ, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের ফাইনালার পুরস্কার বিতরণ করেন। সরাইল উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসলাম।

তিনি খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিশুদের মনন ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদক, মোবাইল জুয়া থেকে শিক্ষার্থীদের কে রক্ষা করতে হলে খেলাধুলার বিকল্প নেই।

শিক্ষার্থীদের মেধা ও মনন গঠনে নিয়মিত খেলাধুলা করা দরকার।তিনি অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের শৃঙ্খলা ও সৌহার্দ্য বজায় রেখে প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, সরাইল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নৌসাদ আহমেদ। তিনি বলেন, প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াচর্চা বৃদ্ধি এবং সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতেই এই গোল্ডকাপ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মনছুর আহমেদ।

সরাইল থানা পরিদর্শক (তদন্ত) মো.জুহিরুল ইসলাম তালুকদার। উপজেলা সমবায় কর্মকর্তা মো. জামাল উদ্দিন।সরাইল উপজেলা বিএনপি সভাপতি মো.আনিছুল ইসলাম ঠাকুর। উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও জেলা কমিটির সদস্য মো.আনোয়ার হোসেন মাস্টার।

সরাইল উপজেলা প্রাথমিক শিক্ষা সহকারি কর্মকর্তা
শারমিনা সুলতানা, সরাইল উপজেলা প্রাথমিক শিক্ষা সহকারী কর্মকর্তা সায়মা সাবরিনা।উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী।উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম ফরিদ। সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন।

খেলা শেষে দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, টুর্নামেন্টের মাধ্যমে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া চেতনা, দলগত মনোভাব ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হবে।

পুরো আয়োজনকে কেন্দ্র করে শিক্ষক- শিক্ষার্থীসহ স্থানীয়দের মাঝে আনন্দঘন পরিবেশ বিরাজ করে।ফাইনাল খেলায় বালক, শাহবাজপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাই বেকারের শাহজাদাপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কে পরাজয় করেন।

বালিকা অরুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাই বেকারের তেলিকান্দি সরকারের প্রাথমিক বিদ্যালয়কে পরাজয় করেন।
ফাইনাল খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন। মাসুম উল্লাহ খন্দকার ও আব্দুল মতিন।