যুদ্ধবিরতির প্রস্তাব কেন প্রত্যাখ্যান করল ইরান?

প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ , ৭ এপ্রিল ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে

যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটি বলেছে, কোনো অস্থায়ী যুদ্ধবিরতি নয়, তারা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ চায়। মঙ্গলবার (৭ এপ্রিল) ইরানের বার্তাসংস্থা ইরনা জানায়, মার্কিনিদের প্রস্তাব ফিরিয়ে দিয়ে ইরান কিছু শর্ত দিয়েছে। যারমধ্যে অন্যতম হলো স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ।

সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক মোহাম্মদ ভল ইরানের রাজধানী তেহরান থেকে বলেছেন, “ইরান মূলত বলছে যুদ্ধবিরতি বর্তমান সমস্যার সমাধান করবে না।”

“(ইরানের কাছে) যুদ্ধবিরতির অর্থ হলো আরও প্রস্তুতি, মার্কিনি ও ইসরায়েলিদের জন্য আরও সময়। যারা যুদ্ধবিরতির পর এই যুদ্ধের আরও ধ্বংসাত্মক পর্ব শুরু করবে। এ কারণে ইরান যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।”

তিনি আরও বলেছেন, “ইরান আরও বিস্তৃর্ণ শান্তি চুক্তি চায়। এতে পুরো অঞ্চল থাকবে। যার অর্থ লেবানন, ইয়েমেন, ইরাক এবং ইরানসহ সব জায়গায় হামলা বন্ধ হবে। এবং তাদের গ্যারান্টি দেওয়া হবে ইরানে ভবিষ্যতে কোনো হামলা হবে না। তাদের ওপর আর কোনো যুদ্ধ চাপিয়ে দেওয়া হবে না।”

“ইরানিরা বলছে তারা এ যুদ্ধে ইতিমধ্যেই অনেক দাম দিয়েছে। এত দাম দিতে হয়েছে তাদের অবকাঠামোর ব্যাপক ক্ষতি করায়।”

“আর এ মুহূর্তে তাদের এ ক্ষতির ক্ষতিপূরণ দিতে পারে নতুন একটি ব্যবস্থা। সেটি হলো হরমুজ প্রণালিতে টোল আদায়। এই টোল দিয়ে তারা আবারও দেশ পুনর্গঠন করতে পারবে।”— যোগ করেন আলজাজিরার এ সাংবাদিক।

সূত্র: আলজাজিরা

মন্তব্য লিখুন

আরও খবর