
মোঃ জমির হোসেন (শার্শা বেনাপোল): সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে বড় ধরনের সাফল্য পেয়েছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)। শুক্রবার (১০ এপ্রিল) ভোরে গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ মাদক এবং একটি ব্যবহৃত মোটরসাইকেল আটক করেছে বিজিবি সদস্যরা।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তে টহল তৎপরতা জোরদার করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় গোগা বিওপির একটি আভিযানিক দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মালামাল ফেলে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ১৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ এবং ০১ টি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ২,০৬,৮০০ (দুই লক্ষ ছয় হাজার আটশত) টাকা।
তিনি আরো বলেন, “সীমান্তে মাদক ও অবৈধ পণ্য পাচার রোধে বিজিবি সবসময়ই কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। দেশের যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং চোরাচালান নির্মূল করতে বিজিবি’র এই ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”
বিজিবি সূত্র জানায়, জব্দকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি’র নিয়মিত টহল আরও জোরদার করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক