
র্সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) আজ রবিবার (০৫ এপ্রিল) ২০২৬ তারিখ গোগা বিওপি’র একটি আভিযানিক দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক সিরাপ এবং একটি ইজিবাইক সহ একজনকে গ্রেফতার করেছে।
আসামীর নাম মো. কালাম হোসেন (৪৫)। সে যশোর জেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মৃত মো. বাবু সরকারের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোগা বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে আসামীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে:- ১০ বোতল উইনিক্স (Winnix) সিরাপ,১১ বোতল এসকুফ (ESKUF) সিরাপ এবং ০১টি ইজিবাইক (যা মাদক বহনে ব্যবহৃত হচ্ছিল)। বিজিবি’র হিসাব অনুযায়ী, আটককৃত মাদক ও ইজিবাইকসহ জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২,০৮,৪০০/- (দুই লক্ষ আট হাজার চারশত) টাকা।
এ বিষয়ে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত দিয়ে মাদক ও সকল প্রকার অবৈধ চোরাচালান রোধে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা পূর্বের তুলনায় অনেক বাড়ানো হয়েছে।
এরই ধারাবাহিকতায় আজকের এই সফল অভিযান সম্পন্ন হয়েছে। তিনি আরও দৃঢ়ভাবে ব্যক্ত করেন যে, দেশের সীমান্ত সুরক্ষায় এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে বিজিবি’র এ ধরণের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
আসামী কালাম হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...