নোয়াখালীর কবিরহাটে ৬০ পিস ইয়াবাসহ ১৪ বছরের কিশোর আটক

প্রকাশিত: ৫:৫৯ পূর্বাহ্ণ , ১৮ এপ্রিল ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- কালের বিবর্তন।

শাহাদাত হোসেন রাসেল,নোয়াখালীঃ নোয়াখালীর কবিরহাট উপজেলায় ৬০ পিস ইয়াবাসহ রবিন (১৪) নামের এক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

গতকাল শুক্রবার (১৭ই এপ্রিল) উপজেলার বাটইয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কামার পুকুর এলাকায় এ ঘটনা ঘটে। আটক রবিন ওই এলাকার সালাউদ্দিন (৪০) এর ছেলে। স্থানীয়দের দাবি, সালাউদ্দিন দীর্ঘদিন ধরে আলোচিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্দেহজনক গতিবিধির কারণে এলাকাবাসী রবিনকে আটক করে তল্লাশি চালিয়ে তার নিকট থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করে।পরে তাকে ইয়াবাসহ কবিরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কবিরহাট থানার পুলিশ পরিদর্শক মাহদুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিশোরকে আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা প্রশাসনের প্রতি মাদকের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।