
যশোর জেলার শার্শা উপজেলার বাগআঁচড়ায় আবারও এক অভিনব প্রতারণার মাধ্যমে ভ্যান চুরির ঘটনা ঘটেছে। এবার চোরচক্রের নিষ্ঠুর শিকার হয়েছে গোগা কালিয়ানি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র শাওন হোসেন (১২)। ঋণের টাকায় তৈরি করা নতুন ভ্যানটি হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার।
পারিবারিক সূত্রে জানা যায়, শাওনের পিতা নয়ন হোসেন পেশায় একজন ভ্যানচালক ও ভ্যান নির্মাতা। সম্প্রতি ব্র্যাক, আশা ও আদ্বদীন এনজিও থেকে প্রায় ১ লাখ ১০ হাজার টাকা ঋণ নিয়ে ১ লাখ ৫ হাজার টাকা ব্যয়ে একটি নতুন ভ্যান তৈরি করেছিলেন তিনি।
গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) সকালে গোগা বাজার থেকে এক ব্যক্তি বাগআঁচড়া বাজারে যাওয়ার কথা বলে শাওনের ভ্যানটি রিজার্ভ করে।
পরিকল্পনা অনুযায়ী, প্রতারক চক্রের সদস্য শাওনকে নিয়ে বাগআঁচড়া বাজারের একটি গলিতে যায়। সেখানে কৌশলে শাওনকে ব্যস্ত রেখে ওত পেতে থাকা চক্রের অন্য সদস্যরা নতুন ভ্যানটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।
শাওনের দাদা গত ৩৯ বছর ধরে ভ্যান চালিয়ে জীবন অতিবাহিত করছেন। তিন প্রজন্মের এই কষ্টের উপার্জনের উৎস ছিল এই যানটি। ভ্যানটি হারিয়ে ১২ বছর বয়সী স্কুলছাত্র শাওন কান্নায় ভেঙে পড়েছে। ঋণের কিস্তি কীভাবে শোধ হবে, তা নিয়ে পুরো পরিবার এখন চরম দুশ্চিন্তায়।
স্থানীয়দের অভিযোগ, বাগআঁচড়া এলাকায় ভ্যান চুরির ঘটনা এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
৪ অক্টোবর, ২০২৫: ঝিকরগাছার বৃদ্ধ চালক ইদ্রিসের ভ্যান চুরি হয়।
২১ জানুয়ারি, ২০২৬: ইউনিয়ন পরিষদের সচিব সেজে খোকন মোল্লা নামের এক ব্যক্তির ভ্যান চুরি করা হয়।
১৭ মার্চ, ২০২৬: চোরচক্রের দুই সদস্যকে স্থানীয়রা হাতেনাতে ধরে পুলিশে দিলেও উদ্ধার হয়নি কোনো ভ্যান।
ধারাবাহিক এসব চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। অনেক ভুক্তভোগী এখন থানায় অভিযোগ করতেও আগ্রহ হারাচ্ছেন। এ বিষয়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
দরিদ্র পরিবারের শেষ সম্বল এই ভ্যানটি উদ্ধার এবং চোরচক্রকে দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় এলাকাবাসী।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...