
কাঁচা আম দিয়ে বিভিন্ন স্বাদের আচার তৈরি করে রাখছেন নিশ্চয়ই? আপনি চাইলে কাঁচা আমের জেলিও তৈরি করতে পারেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কাঁচা আমের জেলি খেতে বেশ সুস্বাদু হয়। এটি পাউরুটি কিংবা টোস্টের সঙ্গে খেতেও ভালোলাগে।
বাজার থেকে কাঁচা আম কিনে এনে বাড়িতেই তৈরি করতে পারেন এই সুস্বাদু জেলি। চলুন জেনে নেওয়া যাক কাঁচা আমের জেলি তৈরির রেসিপি-
তৈরি করতে যা লাগবে
কাঁচা আম- ৪-৫টি
চিনি- স্বাদমতো
লবণ- পরিমাণমতো
লেবুর রস- ২ চা চামচ
ফুড কালার- (ঐচ্ছিক)।
যেভাবে তৈরি করবেন
প্রথমে কাঁচা আম খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিন। এবার বীজ ফেলে ছোট টুকরা করে নিন। আমের টুকরাগুলো ভাপিয়ে নিয়ে ব্লেন্ডারে মিহি পেস্ট বা পিউরি তৈরি করুন। রান্নার পাত্রে এবার আমের পেস্ট, স্বাদমতো চিনি, সামান্য নুন এবং ২ চা চামচ লেবুর রস মিশিয়ে মাঝারি আঁচে রান্না করুন। অনবরত নাড়তে থাকুন, নয়তো পুড়ে যেতে পারে।
চাইলে এই পর্যায়ে গ্রিন ফুড কালার ব্যবহার করতে পারবেন। আমের মিশ্রণটি ঘন হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে নিন। তারপর এয়ার টাইট বয়ামে সংরক্ষণ করুন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...