কমলগঞ্জে বালুভর্তি ট্রাকসহ ৩ জন আট

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ , ৪ এপ্রিল ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- কালের বিবর্তন।

আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আলিনগর ইউনিয়নের তিলকপুর গ্রামে অবৈধ বালু পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি বালু ভর্তি ট্রাক ও ড্রাইভারসহ ৩ জনকে আটক করা হয়েছে। গত ৩ এপ্রিল শুক্রবার দিবাগত রাতে ভ্রাম্যমান আদালত এসব অভিযান করে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তিলকপুর এলাকায় অভিযান পরিচালনা করে একটি বালুভর্তি ট্রাক, ড্রাইভার, হেলপার ও শ্রমিককে আটক করা হয়। এসময়ে অবৈধ বালু পরিবহনের দায়ে তাহমিদুল নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আসাদুজ্জামান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু পরিবহনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।