কমলগঞ্জে মজুত ১৬শ লিটার ডিজেল জব্দ

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ , ৪ এপ্রিল ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- কালের বিবর্তন।

আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জে অভিযান চালিয়ে ১ হাজার ৬শ লিটার ডিজেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত ১টায় উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলিয়া এলাকায় ‘হিরন এন্টারপ্রাইজ’ এ অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। অভিযাসে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান তল্লাশিকালে দোকানের ভেতরে অবৈধভাবে মজুত করে রাখা ৮টি ড্রাম ভর্তি প্রায় ১ হাজার ৬শ লিটার ডিজেল পাওয়া যায়।

অভিযান চলাকালে হিরন এন্টারপ্রাইজের মালিক হিরন মিয়া এবং তার ছেলে জুয়েল মিয়া পালিয়ে যান। তারা পলাতক থাকায় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, অবৈধ মজুতদারির এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বলেন, উদ্ধারকৃত ১ হাজার ৬শ লিটার ডিজেল বর্তমানে প্রশাসনের হেফাজতে রয়েছে। জব্দকৃত এই তেলগুলো সরকারি নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।