
শাহাদাত হোসেন রাসেল,নোয়াখালী:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত হয়েছে।
৬ই এপ্রিল (সোমবার) সকাল ১০টায় কোম্পানীগঞ্জ উপজেলা মিলনায়তন কক্ষে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি), রুবাইয়া বিনতে কাশেম, কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ বেলাল হোসেন, কোম্পানীগঞ্জ মডেল থানার ওসি মোঃ নুরুল হাকিম।
অনুষ্ঠান শেষে জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়,র্যালি শেষে বক্তারা বলেন, খেলাধুলা কেবল শারীরিক সক্ষমতা বাড়ায় না, বরং মানুষের মধ্যে শক্তিশালী সেতুবন্ধন তৈরি করে।
একটি মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। তরুণ প্রজন্মকে বিপথগামিতা থেকে রক্ষা করতে মাঠমুখী করার বিকল্প নেই বলেও তারা মন্তব্য করেন।
উক্ত, জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপন উপলক্ষে সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকতা কর্মচারীবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ, উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...