
ন্যাশনাল ডিফেন্স কোর্স(এনডিসি) ২৫ সদস্যের একটি দল বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন।রবিবার(৫ এপ্রিল) দুপুরে বন্দর পরিদর্শন ও নো-ম্যান্সল্যান্ডে বিজিবি ও বিএসএফ এর রিট্রিট সিরিমনি প্যারেড উপভোগ করেন।
মেজর জেনারেল মো. মাসুদুর রহমান, এনডিসি,পিএসসি’র নেতৃত্বে বিভিন্ন পদবীর মোট ২৫ জন সদস্য বিশিষ্ট ন্যাশনাল ডিফেন্স কোর্স এনডিসি দলের অফিসারবৃন্দ বেনাপোল আইসিপিতে আসলে তাদেরকে দক্ষিণ-পশ্চিম রিজিয়ন সদর দপ্তর, যশোর এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহমুদুল হাসান, পিবিজিএম, পিবিএম (সেবা) ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন খুলনা সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান, পিএসসি,যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি এর অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি, দক্ষিণ-পশ্চিম রিজিয়ন সদর দপ্তরের পরিচালক অপারেশন লেঃ কর্নেল মো. আশরাফুল হক, এনডিসি, পিএসসি উপস্থিত ছিলেন।৪৯ বিজিবির উপ অধিনায়ক মেজর ইব্রাহিম।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এনডিসি দলের এ ধরনের পরিদর্শন সীমান্ত ব্যবস্থাপনা, বন্দর কার্যক্রম এবং আন্তঃবাহিনী সমন্বয় সম্পর্কে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়ক ভূমিকা রাখে।
বিজিবি-বিএসএফ যৌথ রিট্রিট সিরিমনি প্যারেড পরিদর্শনের মাধ্যমে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং আস্থা বৃদ্ধির প্রতিফলন ঘটে।
ন্যাশনাল ডিফেন্স কোর্স দলের বেনাপোল পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেছেন আইসিপি বিজিবি সুবেদার মো. আব্দুল কাদের।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...