অস্থায়ী যুদ্ধবিরতির বিনিময়ে হরমুজ প্রণালী খুলবে না ইরান

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ , ৬ এপ্রিল ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
সংগৃহীত ছবি।

অস্থায়ী যুদ্ধবিরতির শর্তে হরমুজ প্রণালী খুলবে না বলে জানিয়েছে ইরান। সোমবার (৬ এপ্রিল) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরান স্পষ্ট জানিয়েছে, অস্থায়ী যুদ্ধবিরতির শর্তে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলবে না।

ইরান জানিয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় প্রস্তাবিত যুদ্ধবিরতির পরিকল্পনা তারা পেয়েছে এবং তা পর্যালোচনা করছে। তবে অস্থায়ী যুদ্ধবিরতির বিনিময়ে হরমুজ প্রণালী চালু করার কোনো প্রশ্নই ওঠে না। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র এখনো স্থায়ী যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি দেখাতে পারেনি।