
শাহাদাত হোসেন রাসেল,নোয়াখালী: “সব শিশুদের টিকা দিবো, হাম-রুবেলা রোধ করবো” এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬।
সোমবার (২০ এপ্রিল) সকালে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বসুরহাট অক্সফোর্ড স্কুল এন্ড কলেজে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সেলিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শওকত আল ইমরান ইমরোজ, ডাঃ আব্দুল আহাদ, ডাঃ আব্দুল কাদের রাহীম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অক্সফোর্ড স্কুল এন্ড কলেজে’র চেয়ারম্যান মাওলানা নুরুল আফছার, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকগন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনায় কর্মরত স্বাস্থ্য সহকারীবৃন্দ।
এসময় আরো উপস্থিত ছিলেন, হাম রুবেলা প্রতিরোধে টিকা নিতে আসা সকল শিশু’র অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই ক্যাম্পেইনের আওতায় কোম্পানীগঞ্জ উপজেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। আজ ২০ এপ্রিল (সোমবার) থেকে শুরু হয়ে আগামী ১০ মে পর্যন্ত এই টিকাদান কার্যক্রম চলবে।
স্বাস্থ্য বিভাগ জানায়, এই কর্মসূচির মাধ্যমে শিশুদের মারাত্মক সংক্রামক রোগ হাম ও রুবেলা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা অভিভাবকদের তাদের সন্তানদের নির্ধারিত সময়ে নিকটস্থ টিকাকেন্দ্রে নিয়ে এসে টিকা প্রদানের জন্য আহ্বান জানান এবং সবাইকে সচেতন হওয়ার উপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক