
শাহাদাত হোসেন রাসেল,নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী নাসিম শাহ এর বিরুদ্ধে ১ লক্ষ টাকা ঘুষ বানিজ্যের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ভুক্তভোগী। ছয়মাস অপেক্ষার পর টাকা ফেরত চাইলে বার বার তারিখ দিয়েও টাকা নাদিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করেন নাসিম শাহ।
এবিষয়ে সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী তালেব মোহাম্মদের হাট সমবায় সমিতির সহ-সভাপতি জাকির হোসেন কাঞ্চন।
লিখিত অভিযোগ সূত্রে জানাযায়,সমবায় অফিস সংক্রান্ত জমি বিক্রির অনুমোদন নিয়ে দেয়ার কথা বলে তালেব মোহাম্মদের হাট সমবায় সমিতির সহ-সভাপতি জাকির হোসেন কাঞ্চন থেকে সাত মাস পূর্বে ১ লক্ষ টাকা নেয় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী নাসিম।
দীর্ঘ সাত মাস নানান জটিলতা দেখিয়েও কাজের কোনো সমাধান দিতে না পারায় ফেরত চাওয়া হয় টাকা,এতেই ক্ষিপ্ত হয়ে বিভিন্নভাবে হুমকি-ধমকি সহ অশোভন আচরন করেন নাছিম।
সর্বশেষ টাকা ফেরত দেয়ার কথা বলে গত ১ মাসে চার চার বার সময় নিয়েও টাকা ফেরত নাদিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় উপজেলা নির্বাহী কর্মকর্তার এই অফিস সহকারী নাসিম।
এবিষয়ে সরাসরি নাসিম শাহকে অফিসে না পেয়ে মুঠোফোনে জানতে চাইলে টাকা লেনদেনের বিষয়ে প্রথমে অস্বীকার করলেও একপর্যায়ে নির্দিষ্ট একটি টাইমের মধ্যে টাকা ফেরত দেয়ার কথা হয়েছে বলে জানান তিনি। শেষে টাকা নেয়ার বিষয়টি সত্য কিনা নিশ্চিত হতে পুনরায় জানতে চাইলে ফোন কেঁটে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তার এই অফিস সহকারী নাসিম শাহ।
এবিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুদুর রহমান জানান,নাসিম শাহ বর্তমানে ছুটিতে আছেন। তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তাকে দ্রুত শোকজের নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রমানিত হলে বিধি অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক