
নড়াইল শহরের বরাশুলা চিত্রা সেতু এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী ও শিশু নিহত হয়েছে। স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের কারণে সন্তানকে নিয়ে মা আত্মহত্যা করেছেন। এ ঘটনায় এলাকায় শোখের ছায়া নেমে এসেছে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
বরাশুলা এলাকার সাব্বির হোসেনসহ অনেকে জানান, অজ্ঞাত ওই নারী স্থানীয়দের কাছে কখন ট্রেন আসবে; সেই কথা বারবার জানতে চান। এরপর তিনি চিত্রা সেতু রেল ব্রিজের উপর উঠে যান। দুপুরে ট্রেনে কাটা পড়ে ওই নারী এবং তার ছেলে সন্তানের মৃত্যু হয়।
এ ব্যাপারে নড়াইল সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, অজ্ঞাত ওই নারী এবং দুই বছরের শিশু সন্তানের পরিচয় জানার চেষ্টা চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায় পরিনত গীরেন...
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায়...
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
লালপুরে প্রস্তুতিমূলক সভা
লালপুরে প্রস্তুতিমূলক সভা
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...