
নড়াইলে পৃথক দুই অভিযানে ৩৯৮ বোতল ইসকাফ ও ৫ বোতল বিদেশি মদসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় ইসকাফ পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে শহরের শেখ রাসেল সেতু এলাকায় ও রাতে উপজেলার পঙ্কবিলা একালায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার ও মাদক উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- যশোরের চৌগাছা উপজেলার সরুপদা গ্রামের ইয়াসিন আলীর ছেলে মাহাবুর রহমান (২৬) এবং নড়াইল সদর উপজেলার পঙ্কবিলা গ্রামের মালোপাড়ার সমর বিশ্বাসের ছেলে মানিক বিশ্বাস (৩২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে শহরের শেখ রাসেল সেতু’র ওপর একটি প্রাইভেটকাওে তল্লাশি চালিয়ে পেছনের ডালায় রাখা বস্তাভর্তি ৩৯৮ বোতল ভারতীয় ‘ইসকাফ’ উদ্ধার করা হয়। এসময় যশোরের চৌগাছা এলাকার মাহাবুর রহমানকে আটক করে ডিবি পুলিশ ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়।
উদ্ধারকৃত ইসকাফের আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। এদিকে একই দিন রাতে পৃথক অভিযানে সদর উপজেলার পঙ্কবিলা কালি মন্দিরের সামনে থেকে ৫ বোতল বিদেশি মদসহ মানিক বিশ্বাসকে আটক করে ডিবি পুলিশ।
নড়াইল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান বলেন, “দুই ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরর মাধ্যমে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...