
বকেয়া বেতন এবং ভাতার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন নাসা গ্রুপের শ্রমিকরা। এসময় সারাদেশে নাসা গ্রুপের সব শ্রমিকের বকেয়া বেতন পরিশোধের দাবি জানানো হয়।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অবরোধ করেন শ্রমিকরা।
অবরোধে কুমিল্লা ইপিজেডের নাসা গ্রুপের শতাধিক শ্রমিক অংশ নেন। তারা বকেয়া বেতন পরিশোধ না করলে মহাসড়ক থেকে অবরোধ তুলবেন না বলে হুঁশিয়ারি দেন।
এদিকে অবরোধ করে বিক্ষোভের ফলে মহাসড়কে পদুয়ার বাজার অংশ থেকে দুই পাশে গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে মহাসড়কের দুইপাশে অন্তত ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। তীব্র গরম আর ভোগান্তিতে পড়েছেন শতশত যাত্রী ও চালকরা। প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা ১১টা ৩৫ মিনিটের সময় অবরোধ কর্মসূচি চলছিল।
হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার শাহিনুর আলম বলেন, শ্রমিকরা অনেকক্ষণ ধরে মহাসড়ক অবরোধ করে রেখেছে। হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, র্যাব এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা সেখানে আছেন। আমরা তাদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...