
আমিনুল ইসলাম আহাদঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সূত্রে জানা যায়,বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে সীমান্তে চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
এরই অংশ হিসেবে ১৮ মার্চ ভোরে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানকে সন্দেহভাজন হিসেবে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ভ্যানটির ভেতর থেকে ২,৮৫০ কেজি ফুচকা, ৩,০০০ প্যাকেট সিগারেট এবং ১,২৬০ কেজি জিরা উদ্ধার করা হয়।
জব্দকৃত এসব পণ্যের মোট সিজার মূল্য প্রায় ৪২ লাখ ১৫ হাজার টাকা।বিজিবি জানায়, উদ্ধারকৃত চোরাচালানী মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।এর আগে, ১৭ মার্চ দুপুরে একই উপজেলার ইসলামপুর এলাকায় পৃথক আরেকটি অভিযানে ২৪ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবির একটি টহলদল।
জব্দকৃত মদ পরবর্তীতে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে সংরক্ষণ করা হয়েছে বলে জানানো হয়।বিজিবি আরও জানায়, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলাসহ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...