
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধ ও তার ছেলেকে মারপিট করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। হামলার পর বাড়িতে ঢুকে গরু বিক্রির ১০ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে বলে থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করা হয়েছে। বুধবার (৪ মার্চ) সকালে উপজেলার পাতাড়ী ইউনিয়নের করমুডাঙ্গা গ্রামে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন— করমুডাঙ্গা গ্রামের মোঃ হারেজ আলী (৭০) ও তার ছেলে মোঃ এমদাদুল হক (৩০)। বর্তমানে হারেজ আলী সাপাহার সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
থানায় দায়েরকৃত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হারেজ আলীর ক্রয়কৃত জমি নিয়ে প্রতিবেশী একটি পক্ষের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত কয়েকদিন ধরে প্রতিপক্ষরা ওই জমির মালিকানা দাবি করে আসছিল। বুধবার সকালে হারেজ আলী ও তার ছেলে জমিতে পানি দিতে গেলে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় লোহার রডের আঘাতে হারেজ আলীর মাথা ফেটে যায় এবং এমদাদুল হকও গুরুতর আহত হন।
অভিযোগে আরও বলা হয়, হামলার পর হামলাকারীরা হারেজ আলীর বাড়িতে ঢুকে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এসময় তারা বাড়িতে থাকা গরু বিক্রির নগদ ১০ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত ভুক্তভোগী পরিবারটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী এমদাদুল হক বলেন, “আমরা আপোষে সমাধানের কথা বললেও তারা রাজি হয়নি। উল্টো আমাদের ওপর হামলা করে আমার বাবার মাথা ফাটিয়ে দিয়েছে এবং আমাদের সারাজীবনের সঞ্চয় ১০ লক্ষ টাকা নিয়ে গেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনারুল ইসলাম জানায়, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
২৯ লাখ রিয়াল পাওনা”৩কোটি টাকার চেক ডিজ- অনারের...
২৯ লাখ রিয়াল পাওনা”৩কোটি টাকার চেক...
সাপাহারে চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান শাহ্ চৌধুরীর উঠান...
সাপাহারে চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান শাহ্...
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ...
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতি জেলা...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে...
পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি পালন
পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি পালন
গভীর নলকূপের ট্রান্সফরমারের সরঞ্জামাদি চুরি, দিশেহারা কৃষক
গভীর নলকূপের ট্রান্সফরমারের সরঞ্জামাদি চুরি, দিশেহারা...