
নওগাঁর সাপাহার উপজেলার বিশিষ্ট সাংবাদিক, সমাজসেবক, রাজনীতিবিদ ও শিক্ষক প্রয়াত খন্দকার বদিউজ্জামানের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তাঁর পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছেন।
সাংবাদিক খন্দকার বদিউজ্জামান ২০১১ সালের ১১ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জীবদ্দশায় তিনি সাংবাদিকতা ও শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। একই সঙ্গে তিনি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠন যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং সাপাহার উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বিএনপির দুঃসময়ে দলকে সংগঠিত ও শক্তিশালী করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
গুনী এই সাংবাদিক দীর্ঘদিন দৈনিক মানবজমিন পত্রিকার সাপাহার উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি যুগের বাণী পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক, সাপাহার প্রেসক্লাবের অন্যতম সদস্য এবং সাপাহার উপজেলা ভটভটি মালিক সমিতির সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি দৈনিক উত্তর বার্তা ও দৈনিক চাঁদনী বাজার পত্রিকাতেও কর্মরত ছিলেন।
সাংবাদিকতা, শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের কাছে একজন সদালাপী, সৎ ও ন্যায়নিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর ছোট ছেলে, সাপাহার ক্যামব্রিয়ান ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও সাংবাদিক গোলাপ খন্দকার গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি তাঁর বাবার আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেন এবং আল্লাহর কাছে জান্নাতুল ফেরদৌস কামনা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...