
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শার্শা ও বেনাপোল বন্দর এলাকাবাসীসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শ্রমিক নেতা মো. সহিদ আলী। তিনি শার্শা উপজেলা বিএনপি’র শ্রম বিষয়ক সম্পাদক এবং বেনাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। সকল ভেদাভেদ ভুলে ঈদের এই আনন্দ যেন প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায়, এটাই আমার প্রত্যাশা। শার্শা-বেনাপোলবাসী এবং আমার প্রিয় সংগঠনের সকল শ্রমিক ভাইদের জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।”
মো. সহিদ আলী কেবল একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বা শ্রমিক নেতাই নন, এলাকায় তিনি একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক হিসেবে পরিচিত। অসহায় ও দুস্থ মানুষের বিপদে তিনি সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেন। বিশেষ করে টাকার অভাবে যারা চিকিৎসা করাতে পারেন না, তাদের আর্থিক সহায়তা প্রদান করে তিনি স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছেন।
এবারের পবিত্র রমজান মাস জুড়ে তিনি রোজাদারদের জন্য নিয়মিত ইফতারের আয়োজন করেছেন। এছাড়াও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদবস্ত্র এবং খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। মানুষের কল্যাণে নিয়োজিত থাকাই তার মূল লক্ষ্য বলে তিনি জানান।
পরিশেষে, পবিত্র ঈদ সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এই আশাবাদ ব্যক্ত করে তিনি শার্শা-বেনাপোলবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের...
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন...
কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির...
কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয়...
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা...
সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...