লালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত, আহতদের খোঁজ খবর নিতে বিএনপি নেতারা

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ , ২৪ মার্চ ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- কালের বিবর্তন।

নাটোর ১ , ( লালপুর – বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নির্দেশনায় লালপুরে ট্রাক-অটো রিকশা দুর্ঘটনায় নিহত তিন জনসহ আহতদের খোঁজ খবর নিতে ছুটে যান বিএনপির একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (২৪ মার্চ) লালপুরের নবীনগর এলাকায় ৩ জন নিহত ও ৪ জন আহত হয়।

খবর পেয়ে প্রতিমন্ত্রীর নির্দেশনায় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে যান লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, দুড়দুড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তাহমিদুর রহমান, শহীদুল ইসলাম, রবিউল ইসলাম রবি ।