
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রচারণার লক্ষ্যে শনিবার (১৪ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ঢাকা ত্যাগ করেছেন। নিউইয়র্ক যাওয়ার পথে পররাষ্ট্রমন্ত্রী তুরস্কে যাবেন, সেখানে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্বের জন্য বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে নিউইয়র্কে ও আঙ্কারায় পররাষ্ট্রমন্ত্রীর বেশ কয়েকটি বৈঠক এবং কর্মসূচিতে অংশগ্রহণের কথা রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী আঙ্কারায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করবেন।
সফরকালে ড. খলিলুর রহমান বাংলাদেশের প্রার্থিতার প্রতি সমর্থন জোরদার করতে কূটনীতিক এবং অন্যান্য অংশীজনদের সঙ্গে দেখা করবেন বলে আশা করা হচ্ছে।
ফিলিস্তিন সম্প্রতি ২০২৬-২৭ মেয়াদের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছে। এখন এই পদে সাইপ্রাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী