নিউইয়র্কে বঙ্গবন্ধুর ১০৬ তম জন্মদিন পালন

প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ , ১৮ মার্চ ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- কালের বিবর্তন।

শেখ শফিকুর রহমান,নিউইয়র্কঃ নিউইয়র্কে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল করেছে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ।

গত ১৭ই মার্চ মঙ্গলবার ওজন পার্কের লাবন্য রেস্টুরেন্টে আয়োজিত বঙ্গবন্ধুর ১০৬ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে অনুষ্ঠানের মধ্যে ছিল ইফতার ও দোয়া মাহফিল।

সংগঠনের সভাপতি রফিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরীর সঞ্চালনায় অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন,বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক হুইপ নজরুল ইসলাম বাবু,সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ডা মাসুদুল হাসান,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী,স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্র নাথ রায়।

অনুষ্ঠানের আহ্বায়ক সাখাওয়াত হোসেন চঞ্চল,সদস্য সচিব দুলাল বিল্লাহ এবং প্রধান সমন্বয়কারী মাহফুজুল হক হায়দার।
অনুষ্ঠানে দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুল আলম সিদ্দিকী।

বঙ্গবন্ধুর ১০৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ স্বেচ্ছাসেবক লীগ,যুবলীগ,ছাত্রলীগ,মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠান স্থল পরিপূর্ণ হয়ে উঠে।

নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সৈয়দ কিবরিয়া জামান,মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা শাহনাজ মমতাজ,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদ ভূঁইয়া রাজু,সাংগঠনিক সম্পাদক তারিকুল হায়দার চৌধুরী,নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বাবুল আহমেদ,সহসভাপতি শফি আহমেদ তালুকদার,যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী চেয়ারম্যান,প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান,যুবলীগ নেতা রিয়াজুল কাদির লস্কর,মাহমুদুর রহমান,নুরুল ইসলাম মিলন,ব্রঙ্কস আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিত,সাধারণ সম্পাদক মোশাহিদ চৌধুরী,ব্রুকলিন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম,কুইন্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান,জ্যাকসন হাইটস আওয়ামীলীগের সভাপতি শাহ চিশতি,সাধারণ সম্পাদক তানভীর কায়সার প্রমুখ।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড এ কে মোমেন বলেন বাংলাদেশে বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না।তিনি হলেন হাজার বছরের ইতিহাসে শ্রেষ্ঠ বাঙালি।তার এই শুভ জন্মদিনে প্রানঢালা শুভেচ্ছা জানাই।