
হাসান মিয়া, নকলা: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শেরপুরের নকলা উপজেলায় এক মানবিক উদ্যোগের নজির স্থাপন করেছেন স্থানীয় এক মসজিদের খতিব।নিজ অর্থায়নে গরিব ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে তিনি এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টায় উপজেলার জালালপুর ম্যানেজার মার্কেট সংলগ্ন একটি রাইসমিলে এই ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে এলাকার অসচ্ছল ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
হাফেজ মাওলানা রমজান আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এলাকার গণমাধ্যমকর্মী, সুবিধাভোগী পরিবারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়াও দৈনিক এশিয়া বাণী পত্রিকা ও কালের বিবর্তন অনলাইন পোর্টালের সাংবাদিক হাসান মিয়া উপস্থিত থেকে কার্যক্রমটি পর্যবেক্ষণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হাফেজ মাওলানা রমজান আলী বলেন, সমাজের বিত্তবানদের উচিত নিজেদের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানো। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়াই আমাদের মানবিক দায়িত্ব। আমি ছোট পরিসরে চেষ্টা করেছি, ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত রাখার ইচ্ছা রয়েছে।
এসময় এক সুবিধাভোগী পরিবারের সদস্য বলেন, ঈদের আগে এমন সহায়তা পেয়ে আমরা অনেক খুশি। এতে আমাদের পরিবারের ঈদের আনন্দ কিছুটা হলেও বাড়বে। আল্লাহ যেন তাদেরকে উত্তম প্রতিদান দেন।
স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং অন্যদেরও অনুপ্রাণিত করে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...