
মোঃ তুহিন , চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পারিবারিক কলহ ও স্ত্রীর ওপর অভিমান করে ইব্রাহিম ইসলাম ওরফে লালু (২৩) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার (১৮ মার্চ) সকালে গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম ওই গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইব্রাহিম তার শ্বশুর মোঃ কালামের বাড়িতে স্ত্রী মোসাঃ জুঁইকে আনতে যান। সেখানে স্ত্রী, শ্বশুর এবং শাশুড়ি মর্জিনার সাথে পারিবারিক বিষয় নিয়ে তার তীব্র বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে স্ত্রীকে ছাড়াই তিনি নিজের বাড়িতে ফিরে আসেন।
লালুর পরিবারের দাবি, শ্বশুরবাড়ির লোকদের সাথে ঝগড়া ও স্ত্রীর ওপর রাগ-অভিমান করে ১৭ মার্চ দিবাগত রাতের কোনো এক সময় নিজ শয়নকক্ষে তালগাছের তীরের সাথে নাইলন রশি দিয়ে ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন।
এই বিষয়ে গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছে। এই ঘটনায় গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...