• দেশজুড়ে প্রধান সংবাদ
  • বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ , ১৮ মার্চ ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- ​যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০১০ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এতিম ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (১৮ মার্চ) ২৮শে রমজান উপলক্ষে দিনব্যাপী এই কর্মসূচি পালন করেন সংগঠনের সদস্যরা। এদিন বিকেলে উপজেলার বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা এবং বেনাপোল বাজারের সাধারণ মানুষের মাঝে মোট ৪৫০ প্যাকেট উন্নত মানের খিচুড়ি বিতরণ করা হয়।

​ইফতার বিতরণের পাশাপাশি বেনাপোল বাজারস্থ বাণিজ্যিক কেন্দ্র ‘নিত্য হাট’ প্রাঙ্গণে সংগঠনটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল এবং সুসংগঠিত করার লক্ষ্যে অনুষ্ঠিত এই সভায় ২০১০ ব্যাচের বিপুল সংখ্যক সদস্য অংশ নেন।

​সভার শেষে উপস্থিত সকলে সমবেত হয়ে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহ’র শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

​সংগঠনের প্রতিনিধিরা জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে এবং বন্ধুত্বের বন্ধনকে সুদৃঢ় করতে তারা প্রতি বছরই এ ধরনের মানবিক কাজ করে থাকেন। আগামীতেও আর্তমানবতার সেবায় এই ব্যাচের সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।