
আল-আমিন মিয়া,নরসিংদী: সাংবাদিকদের জাতির বিবেক ও সমাজের আয়না হিসেবে উপাধি পেয়েছে, এ কারণে যে সাংবাদিকরাই বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা জাতির সামনে তুলে ধরে দেশকে উন্নতি ও সামনে এগিয়ে নিতে সহায়ক হয়।
তাই, সাংবাদিকরাই বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশের জন্য আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান।
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় পলাশ উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা, দোয়া ও ইফতার মাহফিল উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় মঈন খান আরও বলেন, ‘ বর্তমানে একটি গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে। দেশের উন্নয়নে যেখানে যা প্রয়োজন, তা বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ।
অনুষ্ঠানে পলাশ উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে-আলম রনির সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন,পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর মো: সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ,ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, শ্রমিক দলের সভাপতি আল-আমিন ভূইয়া, পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন সহ বিভিন্ন নেতৃবৃন্দসহ প্রেসক্লাবে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
আলোচনা সভা শেষে ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী