কমলগঞ্জের কালিপুরে সিলেটগামী উপবন ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যোগাযোগ বন্ধ

প্রকাশিত: ৯:০৫ পূর্বাহ্ণ , ৩১ মার্চ ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- কালের বিবর্তন।

আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জ: সিলেট-আখাউড়া রেলপথের ভানুগাছ ও শমসেরনগর রেল ষ্টেশনের মধ্যবর্তী স্থানের পূর্ব কালীপুর নামক স্থানে সিলেট অভিমুখি উপবন এক্্রপ্রেস ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়ে।

যার ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন শত শত ট্রেন যাত্রী।

জানা যায়,আজ (৩১ মার্চ) মঙ্গলবার ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখি ৭৩৯ আফ উপবন এক্্রপ্রেস ট্রেনটি সকাল ৬টা ২ মিনিটে ভানুগাছ রেলওয়ে ষ্টেশন অতিক্রম করে ৬টা ১০ মিনিটে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ ও শমসেরনগর ষ্টেশনের মধ্যবর্তী স্থান শমসেরনগর এলাকার পূর্ব কালিপুর নামক স্থানে গিয়ে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়ে।

এ ঘটনায় ট্রেনের কোন যাত্রী হতাহত হয়নি। তবে এ ঘটনায় ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখি কালনী এক্সপ্রেস ট্রেন শমসেরনগর ষ্টেশনে আটকা পড়ে। এই ঘটনায় সিলেটের সাথে দেশের অন্যান্য অংশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ভানুগাছ রেলওয়ে ষ্টেশনের কর্তব্যরত ষ্টেশন মাষ্টার পলাশ ও শমসেরনগর রেলওয়ে ষ্টেশনের কর্তব্যরত সহকারী ষ্টেশন মাষ্টার স্বপন সিংহ জানান, ক্ষতিগ্রস্থ ট্রেনটি সরিয়ে নিতে এবং যোগাযোগ স্বাভাবিক করতে বিকল্প ইঞ্জিন আনানো হচ্ছে। উদ্ধার কাজ শেষে দ্রুত ট্রেন চলাচল পুনরায় চালু করা হবে।