বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ , ৩০ মার্চ ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- কালের বিবর্তন।

বেনাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য আরও গতিশীল করা এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে কর্মকর্তাদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

​সভায় সভাপতিত্ব করেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) ও সরকারের উপসচিব মো. শামীম হোসেন।

​​সমন্বয় সভায় বন্দরের সামগ্রিক কার্যক্রম পর্যালোচনা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও দিকনির্দেশনা প্রদান করা হয়। আলোচনার প্রধান ক্ষেত্রগুলো ছিল:-

​*আমদানি-রপ্তানি প্রক্রিয়া ও অপারেশনাল কার্যক্রমে স্থবিরতা কাটিয়ে কীভাবে আরও দ্রুত সেবা প্রদান করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

​*বন্দরে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

​*স্টেকহোল্ডার এবং ব্যবসায়ীদের জন্য সেবার মান বৃদ্ধি ও হয়রানি মুক্ত পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

​*বন্দরের প্রতিটি স্তরে আর্থিক ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং জবাবদিহিমূলক ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেন সভাপতি।

বন্দরে বিদ্যমান অবকাঠামোগত ও কারিগরি সমস্যাগুলো চিহ্নিত করে তা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়।

​সভাপতির বক্তব্যে মো. শামীম হোসেন বলেন, “বেনাপোল স্থলবন্দর দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। এখানে সেবার মান উন্নয়ন এবং স্বচ্ছতা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য।

বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা দ্রুততম সময়ে সকল বিদ্যমান সমস্যা নিরসন করতে সক্ষম হব।”

​সভায় বন্দরের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা নিজ নিজ বিভাগের কাজের অগ্রগতি ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।