
আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জ: মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা সহ ৯টি ইউনিয়নের প্রায় ১২ হাজার দরিদ্র মানুষের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার একটি ক্ষুধা ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে কাজ শুরু করে দিয়েছে। ইতিমধ্যে দরিদ্র পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরন কার্যক্রম শুরু হয়েছে। খুব শীঘ্রই কৃষি কার্ড বিতরন শুরু হবে। পর্যায়ক্রমে দেশের সকল মানুষের হাতে এই কার্ড পৌঁছে দেয়া হয়ে।
পবিত্র ঈদুল উল ফিতরকে সামনে রেখে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় শনিবার (১৪ মার্চ) সকালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়ন পরিষদে গরীব, দরিদ্র অসহায় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ভিজিএফ এর চাল বিতরনের উদ্বোধনকালে সংসদ সদস্য এসব কথা বলেন।
এ সময় ঈদুল ফিতর উপলক্ষে মাধবপুর ইউনিয়নে ১ হাজার ৭২ জন দরিদ্র নারী পুরুষের মাঝে ভিজিএফ এর চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন। পরে কমলগঞ্জ উপজেলার ইসলামপুর, আদমপুর, কমলগঞ্জ সদর, আলীনগর, শমশেরনগর, পতনঊষার, মুন্সীবাজার ও রহিমপুর ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় বিভিন্ন স্থানে ভিজিএফ চাল বিতরণ কালে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুক, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুরুদ মিয়া, উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমদ খানসহ স্থানীয় চেয়ারম্যান, সদস্য-সদস্যা, বিএনপি নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলাপকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুক জানান, পবিত্র ঈদুল উল ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় কমলগঞ্জ পৌরসভায় ৩০ মে:টন এবং ৯টি ইউনিয়নে ৮৯.৮০০ মে:টন ভিজিএফ এর চাল বিতরণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...