
আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জ: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার জ্বালানি তেল বিক্রয়কারী খুচরা দোকান গুলোতে জালানী তেলের সংকটে পড়েছেন ক্রেতারা। ডিপো থেকে খুচরা দোকানে তেল বিক্রি না করায় এই সংকট দেখা দিয়েছে বলে বিক্রেতাদের অভিযোগ।
গত দু’দিন ধরে ভানুগাছ, শমশেরনগর ও আদমপুর বাজারের খুচরা দোকান ঘুরেও পেট্রোল, অকটেন পাওয়া যাচ্ছে না। দু’একটি দোকানে অল্প পরিমাণে তেল পাওয়ার সংবাদে ভিড় করছেন মোটরবাইকররা।
উপজেলার জ্বালানি তেলের খুচরা দোকান মালিকরা জানান, শ্রীমঙ্গল ডিপো থেকে আমরা সবসময় জ্বালানি তেল ক্রয় করে নিয়ে আসি। তবে গত কয়েকদিন যাবত ডিপো শুধুমাত্র পাম্পে তেল বিক্রি করছে। খুচরা বিক্রেতাদের কাছে কোন তেল বিক্রি না করায় বিক্রি করার মতো দোকান সমুহে কোন পেট্রোল, অকটেন ও ডিজেল নেই।
তবে দু’একটি দোকানে পরিমাণে তেল থাকলেও অতিরিক্ত ক্রেতাদের ভিড় সামাল দেয়া সম্ভব হচ্ছে না। ফলে তেলের সংকট দেখা দিয়েছে।
শমশেরনগর বাজারের খুচরা দোকানী সজল কূর্মী বলেন, শ্রীমঙ্গল মেঘনা ডিপো থেকে আমরা খুচরা দোকানে তেল বিক্রি করছে না। তারা শুধু পাম্পে তেল বিক্রি করছেন। অথচ শমশেরনগর, ভানুগাছে কোন তেলের পাম্প নেই। ফলে গত দু’দিন ধরে কোন তেল বিক্রি করতে পারছি না।
কৃষিতে সেচ দিতে ও মোটরবাইক চালকরা তেলের জন্য এসে প্রচুর ভিড় এবং আমাদের সাথে বাকবিতন্ডা করছেন।
এব্যাপারে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, খুচরা দোকানগুলোতে তেল বিক্রির জন্য প্রশাসনের পক্ষ থেকে ডিপোতে কথা বলে তেল বিক্রির ব্যবস্থা করা হবে। ফলে তেলের এই সংকট আর থাকবে না।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...