
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ব্যাপক বৃষ্টি ও বজ্রপাত হয়েছে। আজ সোমবার (২৩ মার্চ) সেখানে ভারী বৃষ্টি শুরু হয়। গত কয়েকদিনের গরমের পর সেখানে বৃষ্টি জরুরি হয়ে পড়েছিল। যা অবশেষে হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।
তবে বৃষ্টির কারণে সেখানে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। পুলিশ সাধারণ মানুষকে চলাচলের ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। পাশাপাশি বৈদ্যুতিক ডিসপ্লেতে গতির ব্যাপারে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো কঠোরভাবে মেনে চলতে বলেছে পুলিশ।
বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় এবং রাস্তাঘাঁট ভেজা থাকায় ঝুঁকি বেড়েছে। মোটরসাইকেল চালকদের নিরাপত্তাকে প্রাধান্য দিতে বলা হয়েছে।
আবুধাবির সিভিল ডিফেন্স সতর্কতা দিয়েছে, বৃষ্টির কারণে নিচু অঞ্চলগুলোতে হঠাৎ বন্যার সৃষ্টি হতে পারে। এক্ষেত্রে আপাতত নিচু এলাকা থেকে দূরে থাকতে বলেছে তারা।
সূত্র: গালফ নিউজ
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...