
মজিবুর রহমান,কেন্দুয়া: চট্টগ্রামের বোয়ালখালীর হাওলাপুরী দরবার শরীফের গদীনশীন পীর হযরত মাওলানা সৈয়দ নঈমূল কুদ্দুছ আকবরী (মা.জি.আ.) বলেছেন, বদরের যুদ্ধ ছিল ঈমানের লড়াই, শক্তির নয়। সেখানে সংখ্যার আধিক্য বা অস্ত্রের ক্ষমতা নয়, বরং আল্লাহর ওপর অটল বিশ্বাসই মুসলমানদের বিজয় এনে দিয়েছিল।
গতকাল শনিবার (৭ মার্চ) রাতে মাহফিলে তরিকতে গাউছে হাওলা সংগঠন আয়োজিত নেত্রকোনা জেলার কেন্দুয়া পৌরশহরের চকপাড়াস্থ খানকা শরীফে ১৭ রমজান ঐতিহাসিক বদর যুদ্ধ দিবস উপলক্ষে ইয়াওমুল বদরের ফাতেহা ও আগামী ২৯ চৈত্র ওরস প্রস্তুতি সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পীর সাহেব আরও বলেন, বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে প্রথম বড় যুদ্ধ। তখন মুসলমানদের সংখ্যা ছিল খুবই কম। আবু সুফিয়ান ও আবু জাহেলের নেতৃত্বে কুরাইশরা মুসলমানদের ধ্বংসের ষড়যন্ত্র করে এই যুদ্ধের সূচনা করে।
তাদের প্রায় এক হাজার সৈন্যের বিপরীতে নবী করিম (সা.) এঁর নেতৃত্বে বদরের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন। তবুও তারা দৃঢ় ঈমান ও আল্লাহর সাহায্যের ওপর ভরসা করে লড়াই করেছিলেন এবং শেষ পর্যন্ত বিজয় লাভ করেন।
হাওলাপুরী পীর বলেন, বদরের ইতিহাস আমাদের শেখায়, যখন ঈমান শক্ত হয়, তখন অসম্ভবও সম্ভব হয়ে যায়। তিনি বর্তমান সময়ে মুসলমানদের মাঝে ঈমানি চেতনা জাগ্রত করার আহ্বান জানান।
বদরুজ্জামান খান মহব্বত ও মুশফিকুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দরবারে একনিষ্ঠ কর্মী কেন্দুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু ও তাড়াইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূইয়া শাহীন।
পরে মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন হাওলাপুরী পীর হযরত মাওলানা সৈয়দ নঈমূল কুদ্দুছ আকবরী (মা.জি.আ.)। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মুরিদান, আশেকান ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...