
আমিনুল ইসলাম আহাদঃ ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক পরিবহন আইন বাস্তবায়নে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে। অভিযানে তিনটি মোটরসাইকেল জরিমানা করা হয় এবং দুইজন চালককে জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) বিকেল তিনটা থেকে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
বিআরটিএ ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক মো. মামুনুর রশিদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিভিন্ন কাগজপত্র যাচাই করা হয়।
এ সময় বৈধ কাগজপত্র না থাকায় তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়া দুইটি মোটরসাইকেলকে সতর্কতামূলকভাবে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়ার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার।
অভিযান চলাকালে সড়কে চলাচলকারী মোটরসাইকেল চালকদের লাইসেন্স, রেজিস্ট্রেশন ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।
এ ধরনের অভিযান সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং আইন মেনে চলতে চালকদের সচেতন করতে নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া বিআরটিএ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদ বলেন আমাদের এই অভিযান অব্যাহত আছে ,
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...