
নড়াইলে পবিত্র মাহে রজমান উপলক্ষ্যে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর।
আজ বুধবার থেকে আগামী সোমবার (১৬ মার্চ পর্যন্ত) পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মজুদ থাকা সাপেক্ষে ডিম ও মাংস বিক্রি করা হবে।
প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা, ড্রেসিংকৃত বয়লার মুরগির মাংস প্রতিকেজি ২৪৫ টাকা ও প্রতি পিচ মুরগির ডিম ৮ টাকা করে বিক্রি করা হচ্ছে।
বুধবার সকাল ১০টায় জেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন, নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের অতিরিক্ত উপ-পরিচালক মো. জাহিদুল ইসলাম বিশ্বাস, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দেবাশীষ কুমার কুন্ডু।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক জানান, আজ শুরু হওয়া সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রির কার্যক্রম আগামী সোমবার পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্টক থাকা সাপেক্ষে বিক্রি কার্যক্রম চলবে।
ক্রেতাদের হাতে সুলভ মূল্যে মাংস ও ডিম তুলে দেয়ার লক্ষ্যে প্রাণিসম্পদ বিভাগ এ উদ্যোগ গ্রহণ করেছে বলে তিনি জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...