
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- যশোর জেলার বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমানের উদ্যোগে এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ রমজান) নারায়ণপুর-দুর্গাপুর এলাকার ‘মিফতাহুল উলুম হাফিজিয়া মাদরাসা ও নূরানী কিন্ডারগার্টেন’ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে স্থানীয় এলাকার প্রায় তিন শতাধিক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। রাজনৈতিক নেতা-কর্মী ছাড়াও সাধারণ মানুষের উপস্থিতিতে মাদরাসা প্রাঙ্গণ এক মিলনমেলায় পরিণত হয়।
রমজানের তাৎপর্য এবং স্থানীয় উন্নয়নের গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।
ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
আয়োজক মো. মফিজুর রহমান জানান, পবিত্র রমজান মাসে মানুষের সাথে সরাসরি সাক্ষাৎ এবং ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতেই এই ক্ষুদ্র আয়োজন। তিনি আগামীতে বেনাপোল পৌরসভার সেবায় নিজেকে নিয়োজিত করার জন্য সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।
ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
২৯ লাখ রিয়াল পাওনা”৩কোটি টাকার চেক ডিজ- অনারের...
২৯ লাখ রিয়াল পাওনা”৩কোটি টাকার চেক...
সাপাহারে চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান শাহ্ চৌধুরীর উঠান...
সাপাহারে চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান শাহ্...
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ...
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতি জেলা...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে...
পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি পালন
পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি পালন
গভীর নলকূপের ট্রান্সফরমারের সরঞ্জামাদি চুরি, দিশেহারা কৃষক
গভীর নলকূপের ট্রান্সফরমারের সরঞ্জামাদি চুরি, দিশেহারা...