
খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নে বিভিন্ন সার ডিলারের দোকানে অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে ৪ জন ডিলারকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ২০ কেজি নিম্নমানের সার ও কৃষিজ পুষ্টি সামগ্রী জব্দ পূর্বক বিনষ্ট করা।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
এ সময় কৃষি বিপণন আইন, ২০১৮ এবং সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অনিয়মের দায়ে সংশ্লিষ্ট ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা, অবৈধ মজুদ, পশুখাদ্য ও ভেজাল সার বিক্রির অভিযোগে চারজন ডিলারকে অর্থদণ্ড দেওয়া হয়।
জরিমানাপ্রাপ্তরা হলেন-কাটাখালী নাথ স্টোরের সঞ্জয় কুমার নাথকে ৫ হাজার টাকা, ফুলতলা আরতী স্টোরের গোপাল চন্দ্র দাসকে ২ হাজার টাকা, চাঁদখালীর হাফিজুল ইসলামকে ২ হাজার টাকা এবং মৌখালী বাজারের মাহবুব স্টোরের মাহবুব শেখকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে ২০ কেজি নিম্নমানের সার ও কৃষিজ পুষ্টি সামগ্রী জব্দ করা হয়। পণ্যের মান সন্তোষজনক না হওয়ায় সেগুলো জব্দ পূর্বক বিনষ্ট করা।
অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরামুল হোসেন, পেশকার তুহিন বিশ্বাস, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিৎ দাসসহ থানা পুলিশ ও আনসার সদস্যরা।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, কৃষকদের স্বার্থ রক্ষা ও বাজারে সার বিক্রিতে অনিয়ম বন্ধ করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
বেনাপোলে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী...
ফ্যাসিবাদ ঠেকাতে তরুণদের রাজনীতিতে আসার আহ্বান
ফ্যাসিবাদ ঠেকাতে তরুণদের রাজনীতিতে আসার আহ্বান
মার্কিন নিষেধাজ্ঞায় ইরানি বিমানের ইরাক প্রবেশে বাধা
মার্কিন নিষেধাজ্ঞায় ইরানি বিমানের ইরাক প্রবেশে...
ডা. জাকির নায়েককে যেভাবে গড়ে তুলেছিলেন তার বাবা
ডা. জাকির নায়েককে যেভাবে গড়ে তুলেছিলেন...
গাজার শিশু দুর্দশা নিয়ে মার্কিন সিনেটরের কড়া সমালোচনা
গাজার শিশু দুর্দশা নিয়ে মার্কিন সিনেটরের...
চুয়াডাঙ্গায় গাছে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত
চুয়াডাঙ্গায় গাছে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক...