খাগড়াছড়িতে সামাজিক সম্প্রীতি ও সহনশীলতা বৃদ্ধিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ , ১০ মার্চ ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- কালের বিবর্তন।

সামাজিক সম্প্রীতি ও সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে জেলা সিভিক প্লাটফর্ম ও ইয়ুথ গ্রুপ, আস্থা প্রকল্পের আয়োজনে এবং তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ফারিয়া সুলতানা।

জেলা সিভিক প্লাটফর্ম, আস্থা প্রকল্পের আহ্বায়ক সাধন কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তর খাগড়াছড়ির উপ-পরিচালক হাফিজা আইরিন।

সভায় বক্তারা বলেন, পাহাড়ে টেকসই শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সহনশীলতা ও সম্মানবোধ জোরদার করা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্ব, নাগরিক সমাজ এবং তরুণদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

তারা আরও বলেন, সমাজে বিদ্যমান বিভাজন দূর করে পারস্পরিক আস্থা ও সহযোগিতার পরিবেশ সৃষ্টি করতে সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন অংশীজনের মধ্যে নিয়মিত সংলাপের উদ্যোগ জোরদার করতে হবে।

সভাটি সঞ্চালনা করেন আস্থা প্রকল্প, তৃণমূল উন্নয়ন সংস্থার রিপোর্টিং অ্যান্ড মনিটরিং অফিসার মিহির কান্তি ত্রিপুরা।

এর আগে সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আস্থা প্রকল্প, তৃণমূল উন্নয়ন সংস্থার ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ধনেশ্বর দেওয়ান।

মতবিনিময় সভায় ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজন চাকমা, জেলা সিভিক প্লাটফর্ম, আস্থা প্রকল্পের যুগ্ম আহ্বায়ক ত্রিনা চাকমা,স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং যুব সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।