
এম জালাল উদ্দীন:পাইকগাছা
পবিত্র মাহে রমজান উপলক্ষে জনসাধারণের ক্রয়ক্ষমতার কথা বিবেচনায় পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্যমূল্যের বাজার চালু করা হয়েছে।
উপজেলা পরিষদ চত্বরে শুরু হওয়া এ বাজারে স্বল্পমূল্যে মাছ ও বিভিন্ন প্রকার সবজি বিক্রি করা হচ্ছে। রমজানের শেষ দিন পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে বাজারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। উদ্বোধনকালে তিনি বলেন, রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে প্রশাসনের এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের মাধ্যমে বাজার স্থিতিশীল রাখতে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি অফিসার মোঃ একরামুল হোসেন, ফুড অফিসার মোঃ হাসিবুর রহমান, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, পেশকার তুহিন বিশ্বাস সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রমজান মাসে এ বাজার থেকে স্বল্পমূল্যে মাছ ও সবজি যেনো কিনতে পারি সে বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের নজরদারি রাখার আহবান জানিয়েছেন তাহারা।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...